ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোলায় জাটকা ধরার অপরাধে ২২ জেলের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

ভোলায় জাটকা সংরক্ষণে অভিযান চালানো অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞা অমান্য করায় জাটকা ধরার দায়ে জেলায় ২২ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আবদুল্লাহ খান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই আদেশ দেন।

জেলা সদরসহ উপজেলায় ৭টি টিম এ অভিযান পরিচালনা করছেন। জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, ‘ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে চলমান এ অভিযান সফল করতে স্থানীয় প্রশাসন সহ মৎস্য বিভাগ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে যাতে জেলেরা নদীতে নামতে না পারে সেজন্য তৎপরতা অব্যাহত রয়েছে। এদিকে কোস্ট গার্ডের সিনিয়র অফিসারদের নেতৃত্বে অভিযান চলছে মেঘনা নদীতে।’

১ মার্চ রাতে তুলাতুলি এলাকার মেঘনা নদীতে জেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে ৫ জেলেকে আটক করে আইন শৃঙ্খলারক্ষা বাহিনী। জব্দ করা হয়েছে ৩০ হাজার মিটার জাল, একটি ট্রলার ও ১ হাজার কেজি ইলিশ। ইলিশ। জালগুলো নদীর পাড়েই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা ট্রলারটি ৪৬ হাজার ৫শ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।
অভিযানে আটক ৫ জনকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আবদুল্লাহ খানের ভ্রাম্যমান আদালত ১ বছর করে কারাদণ্ড দেন।

এছাড়াও, চরফ্যাশনের বিভিন্ন স্থান থেকে জাটকা ধরা অবস্থায় ১৭ জেলেকে আটক করা হয়। ধরার কাজে ব্যবহৃত একটি ট্রলার, ১০ হাজার মিটার জাল ও ১ মে. টন জাটকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যম আটক ১৭ জনকে ১ মাস করে জেল দেয়া হয়। জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102