ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ২১ জেলের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে ২১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ মার্চ) দুপুরে, ভোলার ভেদুরিয়া ও তুলাতলি সংলগ্ন মেঘনা-তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রিদুয়ানুল ইসলাম ও আবু আবদুল্লাহ খান জানান, ইলিশ রক্ষায় কোস্টগার্ডের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের দুইটি পৃথক দল মেঘনা-তেতুলিয়া নদীতে অভিযানে নামে। এসময় নিষেধাজ্ঞা অমান্য করায় ভেদুরিয়া ও তুলাতলী পয়েন্ট থেকে ২৮ জেলেকে আটক করা হয়। পরে এদের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক ৭ জনকে মুক্তি দিয়ে বাকি ২১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রম্যমাণ আদালত। এছাড়া জব্দ করা ১০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়েছে।

উল্লেখ্য, জাটকা রক্ষা ও ইলিশ উৎপাদন বাড়ানোর জন্য ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102