ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোলায় পাচারকালে বিপন্ন তিন তক্ষক উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

ভোলা সদর উপজেলার খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পাচারকালে তিনটি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। তবে এর সাথে জড়িত পাচারকারীদের কাউকে আটক করতে পারেনি তারা।

আজ সোমবার দুপুরে ভোলার বন বিভাগের কাছে তক্ষক তিনটি হস্তান্তর করে হয়। উদ্ধার হওয়া তক্ষক তিনটিকে বন বিভাগের সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।

কোস্টগার্ডের পক্ষ থেকে উদ্ধার হওয়া তক্ষক তিনটির আনুমানিক মূল্য তিন লক্ষ ৩০ হাজার টাকা ধরা হলেও বনবিভাগ বলছে এটা ভিত্তিহীন। হুজুগের বশে বিপন্ন এই প্রাণীটি ধরে পাচার করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার এম মেহেদী হাসান জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল খেয়াঘাট ব্রিজ এলাকা অভিযান চালায়। সেখানে মোটরসাইকেলে দুই যুবক তক্ষক তিনটি নিয়ে যাচ্ছিল। এসময় তাদেরকে ধাওয়া করলে ব্যাগভর্তি তিনটি তক্ষক ফেলে দিয়ে তারা পালিয়ে যায়। কোস্টগার্ডের পক্ষ থেকে উদ্ধারকৃত তক্ষক তিনটির আনুমানিক মূল্য তিন কোটি ত্রিশ লাখ টাকা ধরা হয়েছে বলেও জানান তিনি।

তবে উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম বলেন, মিথ্যা বিশ্বাসের উপর ভিত্তি করে তক্ষক বেচা-কেনা হয়। এর কোন বাজার মূল্য নেই। বিপন্ন এই প্রাণীটি ধরে হুজুগের বশে পাচার করা হয়। উদ্ধার হওয়া তক্ষক তিনটিকে বন বিভাগের সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102