ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৩০ বার পঠিত

ভোলায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

আটকরা হলেন- নোয়াখালীর সেনবাগ এলাকার মো. ইউনুছ (৪০) ও তার স্ত্রী আসমা বেগম (৩১)। তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, সই করা তিনটি ব্ল্যাঙ্ক চেক, তিনটি এটিএম কার্ড, চারটি মোবাইল ফোন ও আটটি সিম কার্ড জব্দ করা হয়।

বুধবার (১২ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ভোলার খেয়াঘাট সংলগ্ন কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লেফটেন্যান্ট এম হাসান মেহেদী।

এম হাসান মেহেদী জানান, বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলার বাংলাবাজার সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে অভিযান পরিচালনা করে। এসময় চরফ্যাশনের আঞ্জুরহাট থেকে আসা ভোলার ইলিশাগামী একটি অটোরিকশা তল্লাশি করে ১০ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়।

পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এর দায় স্বীকার করেন। রাতেই ভোলা মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102