ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভ্যাকসিন দিয়ে শিক্ষার্থীদের হলে নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

মহামারি করোনার ভ্যাকসিন দিয়ে শিক্ষার্থীদের হলে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। করোনাকালীন উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া দুইটায় অনলাইনে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান।

শিক্ষামন্ত্রী জানান, ঈদ-উল-ফিতরের পর ২৪ মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। আর আবাসিক হলগুলো এক সপ্তাহ আগে অর্থাৎ ১৭ মে খুলে দেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষার পড়াশোনার জন্য হলে উঠতে চাইছেন। আমরা বিসিএস পরীক্ষার আবেদন ও পরীক্ষার তারিখ পিছিয়ে দিচ্ছি। বয়সসীমার কারণে ক্ষতিগ্রস্ত যাতে না হয় সেজন্য সরকার সিদ্ধান্ত নিয়েছি। তবে, হল খোলার অজুহাতে বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র ষড়যন্ত্র করতে পারে বলেও মনে করেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, শিক্ষার্থীদের ভ্যাকসিন দিয়ে হলে নেওয়া হবে। সরকার নিরলস প্রচেষ্টায় করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। আমরা ভ্যাকসিন না দিয়ে শিক্ষার্থীদের হলে নিয়ে অনিরাপদ অবস্থায় সবাইকে ঝুঁকির মধ্যে ফেলতে পারি না। এজন্য শিক্ষার্থীরা সারা দেশে রেজিস্ট্রেশন করে এই সময়ের মধ্যে ভ্যাকসিন দিতে পারবো।

সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ে এক লাখ ৩০ হাজার আবাসিক শিক্ষার্থীর ভ্যাকসিন দিতে কিছুটা সময় লাগবে জানিয়ে মন্ত্রী বলেন, অন্তত তারা প্রথম ডোজ নিয়ে হলে উঠবেন।

শিক্ষামন্ত্রী বলেন, যেখানে হল থাকবে সেখানে ভ্যাকসিন নিতে হবে। ভ্যাকসিন নিয়েই হলে উঠতে হবে। তবে, কোনো শিক্ষার্থী স্বাস্থ্যগত সমস্যায় ভ্যাকসিন নিতে না পারলে তিনি হলে উঠতে পারবেন।

এদিকে বিশ্ববিদ্যালয়গুলোতে ১৫ হাজার ৫২৪ জন শিক্ষককেও ভ্যাকসিনের আওতায় আনা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102