ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভ্যাকসিন পরীক্ষায় যুক্তরাজ্য পাঠানো হচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

যুক্তরাজ্য সরকারের অনুরোধে করোনাভাইরাসের ভারতীয় ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েন্টের নমুনা পাঠানো হচ্ছে। এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে করোনা ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা ও গবেষণার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এখবর জানিয়েছে।

হায়দরবাদভিত্তিক সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজির প্রধানের দায়িত্ব মাত্র তিন দিন আগে ছাড়া রাকেশ মিশরা বলেন, ভাইরাস কালচারের নমুনা যুক্তরাজ্যে পাঠানোর প্রস্তুতি চলছে। দুই দেশের মধ্যে ভ্যারিয়েন্ট বিনিময় চলমান রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে প্রথম চালান পাঠানো হবে।

ভারতীয় এই বি.১.৬১৭ ভ্যারিয়েন্ট গত বছর ডিসেম্বরে মহারাষ্ট্রে শনাক্ত হয়। ভারতে এই ভ্যারিয়েন্টের কারণেই ভারতে মহামারির দ্বিতীয় ঢেউ দ্রুত ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে এটি বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে।

বিজ্ঞানীরা এখন পর্যন্ত ভারতে করোনার এত ভয়াবহ বিস্তারের জন্য এই ভ্যারিয়েন্টকে দায়ী করছেন না। কিন্তু স্বীকার করছেন কিছু এলাকায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির জন্য এটি দায়ী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সিঙ্গাপুরসহ বিশ্বের অন্তত ১৭টি দেশে এই ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশকে নমুনা গবেষণার জন্য ভারতের দেওয়া উচিত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102