ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভ্যাকসিন পাসপোর্ট চালু করবে না যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৪১ বার পঠিত

নাগরিকদের গোপনীয়তা ও অধিকার রক্ষা করার কথা বিবেচনা করে করোনাভাইরাসের ভ্যাকসিনের বাধ্যতামূলক পাসপোর্ট চালু করা হবে না বলে জানিয়েছে হোয়াইট হাউস।

যুক্তরাষ্ট্র জানায়, এমন কোনো নিয়ম তারা চালু করেনি বা করবে না যার ফলে আমেরিকানদের একটি সার্টিফিকেট বহন করতে হবে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি গতকাল (মঙ্গলবার) সাংবাদিকদের বলেন, কোনো ‘কেন্দ্রীয় ভ্যাকসিনেশন ডাটাবেজ’ অথবা ‘কেন্দ্রীয়ভাবে প্রত্যেকের জন্য কোনো ভ্যাকসিন নথি বহনের বাধ্যবাধ্যকতা’ থাকবে না’।

তিনি বলেন, ‘সরকার এখন অথবা ভবিষ্যতে এমন কোনো নিয়ম সমর্থন করবে না যেখানে আমেরিকানদের একটি সার্টিফিকেট বহন করতে হবে’। তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমাদের উদ্দেশ্য খুবই সাধারণ, আর তা হলো আমেরিকানদের গোপনীয়তা ও অধিকার রক্ষা করতে হবে, এজন্য অন্যাভাবে জনগণের ওপর এ ধরণের নিয়ম ব্যবহার করা হবে না।’

মহামারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য অনেক দেশই কথিত ভ্যাকসিন পাসপোর্ট চালুর চিন্তা করছে। তবে সমালোচকরা বলছেন, এ ধরণের কাজ বৈষম্যমূলক হবে।

যুক্তরাজ্যে কনসার্ট বা খেলার ম্যাচে ‘কোভিড স্ট্যাটাস সার্টিফিকেশন’ নামে এক বিশেষ নিয়ম চালু করা হচ্ছে। এর আওয়তায় থাকবে কোনো ব্যক্তি ভ্যাকসিন নিয়েছেন কিনা, সম্প্রতি পরীক্ষায় করোনা নেগেটিভ ফলাফল এসেছে কিনা অথবা ইতোম্যধ্যেই করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন কিনা।

ইউরোপীয় ইউনিয়নও ভ্যাকসিন সার্টিফিকেটের জন্য কাজ করছে। ইসরায়েলে ইতোমধ্যেই ‘সবুজ পাস’ চালু করা হয়েছে। কেউ দুই ডোজ ভ্যাকসিন নিয়ে থাকলে অথবা করোনা থেকে সুস্থ হয়ে থাকলে তাদেরকে হোটেল, জিম বা থিয়েটারে প্রবেশের সময় এই পাস দেখাতে হবে। এই পাস যাদের নেই তারা এসব জায়গায় প্রবেশ করতে পারবেন না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার জানিয়েছে, ভ্যাকসিন নিলে সংক্রমণ কমে কিনা তা নিয়ে অনিশ্চয়তা ও বৈষম্যে তৈরি হওয়ার আশঙ্কা থাকায় তারা এ মুহূর্তে ভ্যাকসিন পাসপোর্ট বাধ্যতামূলক করার বিষয়টি সমর্থন করছে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102