ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ক্লিনিককে জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৩৩ বার পঠিত

বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকায় অভিযান চালিয়ে চার ক্লিনিককে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে ফাতেমা ক্লিনিকে ৫০ হাজার টাকা, রোকেয়া জেনারেল হসপিটালে ৩০ হাজার টাকা, নিউ মডেল ক্লিনিকে ৩০ হাজার টাকা ও হেলথ কেয়ার ক্লিনিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম বলেন, লাইসেন্স নবায়ন না থাকা, সার্বক্ষণিক ডাক্তার না থাকা, অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, অপারেশন থিয়েটার ও প্যাথলজি অপরিষ্কার থাকার দায়ে ওই চার ক্লিনিকের মালিককে অর্থদণ্ড করা হয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন মেডিকেল এক্সপার্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী হেলাল উদ্দিন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102