ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভয়ের কারণ নেই, করোনা টিকার সকল ডোজই চালু থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৭ বার পঠিত

করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ আজই (২৬ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে বলে যে গুঞ্জন রয়েছে তা নাকচ করে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেছেন, ‘ভয়ের কোনো কারণ নেই, আজকের পর থেকেও প্রথম ডোজসহ সব ডোজই চালু থাকবে। এনিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। আমাদের কাছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত টিকা রয়েছে। যত টিকাই লাগে আমরা দিতে পারব।’

শনিবার বেলা তিনটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদে গণটিকা কার্যক্রম অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ পর্যন্ত আমরা প্রথম ডোজ ১১ কোটি দিতে সক্ষম হয়েছি। দ্বিতীয় ডোজ আট কোটি এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৩৫ লাখ। বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা ছিল দেশের ৭০ ভাগ মানুষকে টিকা দিতে হবে। আজ আমাদের সেই লক্ষ্য পূরণ হবে। এক বছরের মধ্যে সব মিলিয়ে দেশে প্রায় ২০ কোটি মানুষকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে।

মন্ত্রী বলেন, দেশের মানুষ টিকাবান্ধব। তারা উৎসবমুখর পরিবেশে টিকা নিচ্ছেন। প্রত্যেক দেশের ৭০ ভাগ মানুষকে টিকার আওতায় আনার জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশ থাকলেও বাংলাদেশ সেই টার্গেট পার করে এসেছে।

জাহিদ মালেক বলেন, প্রয়োজনের অতিরিক্ত টিকা আমাদের হাতে আছে। আমাদের দেশে টিকার প্রয়োজন মিটে গেলে যে দেশ টিকা পায়নি সে দেশকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। এখনো যারা টিকা নেননি তাদেরকে টিকা নেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

গড়পাড়া ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী, জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102