ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মওদুদ মেধাবী ছিলেন, দেশকে অনেক কিছু দিতে পারতেন: প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত
ফাইল ছবি

প্রয়াত রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদের মেধার প্রশংসা করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মওদুদ আহমদ মেধাবী ছিলেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই।

মওদুদ সবসময় সরকারঘেঁষা ছিলেন মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি শেখ বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ। যদিও কখনও ছাত্রলীগ করেননি। তিনি সবসময় একটু সরকারঘেঁষাই ছিলেন। বারবার দলবদল করা তার একটা অভ্যাস ছিল, এতে কোনো সন্দেহ নেই। তার পরও আমি বলব— একটা ট্যালেন্টেড মানুষ ছিল; কিন্তু সেটি যদি যথাযথভাবে দেশপ্রেমে কাজে লাগতেন, তা হলে হয়তো দেশকে অনেক কিছু দিতে পারতেন; এটি হলো বাস্তবতা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ ও আওয়ামী লীগের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরীর মৃত্যুতে বৃহস্পতিবার সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। শোক প্রস্তাবের পর আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মওদুদের রাজনৈতিক জীবন নিয়ে কথা বলেন।

মাহমুদ উস সামাদ চৌধুরীর শোক প্রস্তাবের আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আরেকজন ভদ্রলোকের কথা বলতে হয় ব্যারিস্টার মওদুদ আহমদ। ব্যারিস্টারি পাস করে ১৯৬৯ সালে বাংলাদেশে আসেন। তিনি কবি জসীমউদদীনের মেয়ের জামাই বলে সবসময় তার প্রতি একটু সহানুভূতি ছিল। কিন্তু কিছু কিছু কাজ তার সবসময় একটু ভিন্ন ধরনের ছিল। যার কারণে ১৯৭৩ সালে তাকে একবার গ্রেফতারও করা হয়। কারণ বাংলাদেশের কিছু গোপন তথ্য তিনি সেই সময় পাচার করছিলেন।
মওদুদকে জেল থেকে ছাড়ানোর স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, কবি জসীমউদদীন সাহেব নিজে এসেছিলেন আমাদের বাসায়। জাতির পিতা বঙ্গবন্ধুর কাছে অনুরোধ করলেন বলে তখন তাকে মুক্তি দেওয়া হয়।

মওদুদ বঙ্গবন্ধুর মামলার আইনজীবী ছিলেন না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়। তাকে বন্দি করা হয়। তখন সেই মামলা চলছিল। মওদুদ তার জীবনীতে লিখেছেন— তিনি সেই মামলার আইনজীবী ছিলেন। আসলে তিনি কোনো অ্যাপয়েন্টেড আইনজীবী ছিলেন না। তিনি ড. কামাল হোসেন সাহেবের সঙ্গে ঘুরতেন এবং বঙ্গবন্ধুর যিনি পিএ ছিলেন মোহাম্মদ হানিফ তাদের সঙ্গে ঘুরতেন। সেই গ্রুপটার সঙ্গে সবসময় ছিলেন। বিশেষ করে ব্যারিস্টার আমীর উল ইসলামের সঙ্গে তার খুব ঘনিষ্ঠতা ছিল। দুজন সবসময় একসঙ্গেই চলতেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102