ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মঙ্গলবার টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৩৬ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন উপলক্ষ্যে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে।

টুঙ্গিপাড়াসহ জেলার সর্বত্র নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শোকের আবহ সৃষ্টি করতে জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোর বিভিন্ন স্থানে কালো কাপড় দিয়ে তৈরি করা হয়েছে বঙ্গবন্ধু তোরণ। টানানো হয়েছে ব্যানার-ফেস্টুন। বাসাবাড়ি, দোকানপাটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে টানানো হয়েছে কালো পতাকা।

টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, প্রধানমন্ত্রীর আগমন কোটি কোটি মুজিব আদর্শের সৈনিকের মধ্যে উদ্দীপনা সৃষ্টি এবং শোককে শক্তিতে রূপান্তরিত করবে।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম রোববার জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে অনার গার্ড প্রদর্শন করা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সেখানে বঙ্গবন্ধু ভবনে বসে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে আয়োজিত মিলাদ-মাহফিলে অংশ নেবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102