ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মঙ্গলের সঙ্গে মিলে গেল তুরস্কের হ্রদের মাটি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

নাসার রোভার পারসিভারেন্স এখন মঙ্গল গ্রহে। সেখানে আদিকালে প্রাণের অস্তিত্ব ছিল কিনা জানতে সেখানকার মাটি ও পাথরের যেসব ছবি পাঠানো শুরু করেছে। রোভার পারসিভারেন্স যেসব ছবি পাঠিয়েছে তা বিশ্লেষণ করে তুরস্কের একটি হ্রদের মাটি ও পাথরের সঙ্গে মিলে গেছে।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে জানানো হয়, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের এই হ্রদের নাম সালদা। পানির রংয়ে মিল থাকায় এটি ‘তুরস্কের মালদ্বীপ’ নামেও পরিচিত।

বিজ্ঞানীরা বলছেন, পারসিভারেন্স মঙ্গলের যে জায়গায় অবতরণ করেছে, সেই জাজেরো বেসিনের মাটি ও খনিজ এবং তুরস্কের সালদা হ্রদের মাটি ও খনিজ অনেকটা একই ধরনের।

সালদা হ্রদের মাটি ও খনিজের সঙ্গে মঙ্গলের মিল থাকা গ্রহটিতে প্রাণের অস্তিত্বের একটা ইঙ্গিত হতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। তাদের মতে, সালদার মাটি ও খনিজের নমুনা মঙ্গল গ্রহ নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

২০১৯ সালে সালদা হ্রদ নিয়ে গবেষণায় নেমেছিল যুক্তরাষ্ট্র ও তুরস্কের বিজ্ঞানীদের একটি দল। তাদের দেয়া তথ্যই হ্রদটির সঙ্গে মঙ্গলের মিল থাকার কথা জানাচ্ছে।

পদার্থের সঙ্গে মিল থাকায় মঙ্গলেও প্রাণের অস্তিত্ব সম্পর্কে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন বিজ্ঞানীরা। তবে তারা সতর্ক করে বলেছেন, বিষয়টি নিয়ে নিশ্চিত হতে এখনো অনেক গবেষণা দরকার।

এর আগে, দীর্ঘভ্রমণ শেষে গত ১৮ ফেব্রুয়ারি মঙ্গলের বুকে অবতরণ করে নাসার মহাকাশযান পারসিভারেন্স। ছয় চাকার স্বয়ংক্রিয় রোবট যানটি পৃথিবী থেকে যাত্রা শুরু করেছিল প্রায় সাত মাস আগে।

আগামী দুই বছর মঙ্গলে অবস্থান করে সেখানে গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহসহ অতীতে প্রাণের অস্তিত্ব ছিল কিনা তা জানার চেষ্টা করবে নাসার এই মহাকাশযান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102