ads
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মঙ্গল গ্রহে পা রেখেই নাসার চমক, ৩৩ মিনিটের অভিযান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৭৭ বার পঠিত

মঙ্গল গ্রহে পা রেখেই চমক দেখাতে শুরু করেছে নাসার রোভার পারসিভারেন্স। টানা ৩৩ মিনিট ধরে লাল গ্রহটিতে ঘোরাফেরা করেছে রোবটযানটি।

নাসার ওয়েবসাইট থেকে জানা গেছে, বৃহস্পতিবার (০৪ মার্চ) মঙ্গল গ্রহের ২১ দশমিক ৩ ফুট এলাকা জুড়ে ঘোরাফেরা করে পারসিভারেন্স। এ ঘটনাকে মঙ্গলগ্রহ অভিযানে একে অনন্য মাইলফলক।

এ প্রসঙ্গে পারসিভারেন্স মোবিলিটি টেস্ট বেড ইঞ্জিনিয়ার অ্যানেইস জারিফিয়ান বলেন, আমাদের টেস্ট ড্রাইভ দারুণ হয়েছে। মঙ্গলের মাটিতে আমরা চাকার দাগ রেখে এসেছি। চাকার দাগ অনেকবারই দেখেছি। তবে মনে হয় না কখনোই এতটা খুশি হয়েছি। এই তো সবে শুরু। আমরা আরও দীর্ঘ টেস্ট ড্রাইভ করবো।

রোবটযানটি প্রথমে ১৩ দশমিক ১২ ফুট এগিয়ে গিয়ে ১৫০ ডিগ্রি বাঁ-দিকে মুখ ঘোরায় পারসিভের‌্যান্স। এর পর পিছিয়ে আসে ৮ দশমিক ২ ফুট। শুক্র ও শনিবারেও লাল গ্রহের মাটি চষে বেড়ানোর কথা রোভারটির।

মঙ্গলের একদিনের সময় অনুযায়ী রোবটযানটি প্রতিদিন ২০০ মিটার ঘোরাফেরা করতে পারে। যদিও এ ব্যাপারে দক্ষতায় পারসিভারেন্স এগিয়ে রয়েছে আগে পাঠানো নাসার রোভার কিউরিওসিটির চেয়ে। কিউরিওসিটির তুলনায় ৫ গুণ দ্রুত গতিতে এগোতে পারে নতুনটি। মঙ্গলে পা রাখার ৮ বছর পর এখনো কাজ করে চলেছে কিউরিওসিটি।

‘মার্স ২০২০’ প্রকল্পের অন্যতম বিজ্ঞানী কেন উইলিফোর্ড বলেন, জীবনের চিহ্ন খোঁজার জন্য সবচেয়ে আদর্শ জায়গা হচ্ছে জেজেরো হ্রদ। আমি এমনটাই মনে করি। এর উপকূল কার্বন এবং নানা খনিজ পদার্থের সন্ধান মিলেছে। তাই এখানে জীবাশ্ম থাকার ভালো সম্ভাবনা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102