ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পিরোজপুরে অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় মিলেছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় হত্যার পর লাশ বালুর স্তুপের ভেতর লুকিয়ে রাখা অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় উদঘাটিত হয়েছে। পুলিশ রবিবার দুপুরে উপজেলার মিরুখালী ইউনিয়নের বাঁশবুনীয়া গ্রামের মুসল্লীবাড়ি বাসস্ট্যান্ডের কাছে স্থানীয় ইউসুফ মাতুব্বরের নির্মাণ স্থবির একটি বাড়ির বালুর স্তুপ থেকে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। এ খবর ছড়িয়ে পড়লে নিহত ব্যক্তির পরিবারের স্বজনরা মঠবাড়িয়া থানায় এসে লাশ সনাক্ত করে।

নিহত ব্যক্তির নাম মো. আলমগীর হোসেন খান (৩৯)। তিনি একজন অটোচালক। বাগেরহাটের ফকিরহাট উপজেলার পীরগঞ্জ গ্রামের হারুন অর রশীদ খানের ছেলে।

পুলিশ জানায়, গতকাল রবিবার ঘটনাস্থলের আশপাশে অজ্ঞাত স্থান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসীর সন্দেহ হয়। মঠবাড়িয়ার বাঁশবুনীয়া গ্রামের চৌকিদার মো. জব্বার বিষয়টি থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে অনুসন্ধান চালায়। এক পর্যায় স্থানীয় ইউসুফ মাতুব্ববর এর নির্মাণ স্থবির একটি পরিত্যক্ত ভবনের পাশে বালুর স্তুপের ভেতর অজ্ঞাত ব্যক্তির লাশের সন্ধান পান।

নিহত অটোচালক আলমগীরের ভাই হুমায়ূন কবীর জানান, তার ভাই গত ৪ এপ্রিল অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়িতে ফিরে যায়নি। পরের দিন ভাই নিখোঁজের বিষয়ে তিনি ফকিরহাট থানায় একটি সাধারণ ডায়রি করেন। তিনি ভাই হত্যার বিচার দাবি করে বলেন, দুর্বৃত্তরা তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যার পর তার অটোরিকশা নিয়ে যায়।

মঠবাড়িয়া থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান মিলু বলেন, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্কর করা হয়েছে। এ ঘটনায় নিহত অটোচালকের পরিবারের স্বজনরা একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102