ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মডার্না-ফাইজারের টিকা নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২৪ বার পঠিত

করোনার ঊর্দ্বমুখী সংক্রমণের মধ্যে সুখবর দিলেন সাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানিয়েছেন, কোভ্যাক্সের আওতায় আরও ৫৯ লাখ কোভিড-১৯ ভ্যাকসিন দেশে আসছে।

চলতি জুলাই মাসেই এসব টিকা আসবে জানিয়ে তিনি মঙ্গলবার বলেন, কোভ্যাক্স থেকে এসব টিকা পাওয়া যাবে বলে সরকারকে জানানো হয়েছে। এর মধ্যে ৩০ লাখ ডোজ হবে মডার্নার টিকা, আর ২৯ লাখ ডোজ টিকা ফাইজারের।

‘আমাকে সোমবার জানিয়েছে, এই ৫৯ লাখ ডোজ টিকা এ মাসেই আসবে। পৌঁছাবে এ মাসের শেষে। কিন্তু ঠিক কবে আসবে তা এখনও জানায়নি। টিকা পাঠানোর দু’চারদিন আগে আমাদের সময়টা জানিয়ে দেয়।

চীনের সিনোফার্ম থেকে সরকারের কেনা টিকার আরও একটি চালান জুলাই মাসে দেশে আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, আমাদের কেনা টিকা যেটা মাসে মাসে দেওয়ার কথা, তার একটা অংশের চালান আশা করছি এ মাসেই পাঠাবে। এগুলো এলে আমাদের হাতে টিকার একটা ভালো পরিমাণ মজুদ হবে।

ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে কোভিশিল্ডের তিন কোটি ডোজ টিকা কেনার জন্য গত বছরের শেষ দিকে চুক্তি করেছিল বাংলাদেশ। সেই টিকার প্রথম চালান পাওয়ার পর ৭ ফেব্রুয়ারি সারাদেশে গণটিকাদান শুরু হয়।

কিন্তু দুই চালানে ৭০ লাখ ডোজ ও উপহারের কয়েক লাখ টিকা পাঠানোর পর ভারত রপ্তানি বন্ধ করে দিলে সঙ্কটে পড়ে বাংলাদেশ। পর্যাপ্ত টিকা না থাকায় ২৫ এপ্রিল দেশে প্রথম ডোজ দেওয়া বন্ধ হয়ে যায়।

যারা প্রথম ডোজে কোভিশিল্ড নিয়েছেন, তাদের সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়া যায়নি। এমন পরিস্থিতিতে সরকার চীন ও রাশিয়া থেকে টিকা সংগ্রহের উদ্যোগ নেয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102