ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মডেল বানানোর প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

মডেল বানানোর প্রলোভন দেখিয়ে যশোরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) রাতে ঝিকরগাছা থানায় মামলা করেছেন নির্যাতিত কিশোরীর মা।

অভি ইসলাম প্রান্ত নামে এক যুবক গত ১৪ জানুয়ারি তাকে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ধর্ষণের শিকার ওই কিশোরী ঝিকরগাছার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
অভিযুক্ত অভি ইসলাম প্রান্ত যশোরের কাজীপাড়ার বাসিন্দা। তবে তিনি ঝিকরগাছায় তার মামা কাজল রায়হানের বাড়িতে থাকেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভি ইসলাম প্রান্তের মামা কাজল রায়হানের রাজধানীর পান্থপথে একটি অ্যাড ফার্ম রয়েছে। সেখানে কাজের মাধ্যমে মিডিয়ায় মডেল হিসেবে প্রতিষ্ঠিত করে দেওয়ার কথা বলে। এরপন প্রান্ত ওই ছাত্রীকে তার মামার বাসায় যেতে বলে। তার কথামতো গত ১৪ জানুয়ারি বিকেলে ওই বাড়িতে গেলে প্রান্ত তাকে ধর্ষণ করে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ভুক্তভোগী স্কুলছাত্রীর মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102