ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মতিঝিলের এজিবি কলোনি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

রাজধানীর মতিঝিল এজিবি কলোনির একটি বাসা থেকে মুরসালিন (২৬) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কলোনির আইডিয়াল জোনের ৯০/৮ নম্বর বাসার নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মুরসালিন গাড়িচালক হিসেবে চাকরি করতেন। তিনি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকার আবুল হাশেমের ছেলে। স্ত্রীকে সঙ্গে নিয়ে এজিবি কলোনিতে তাঁর শ্বশুর বাড়িতে থাকতেন তিনি।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ দাস বৈরাগী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে শুক্রবার রাতে ওই বাসা থেকে শায়িত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরে কোথায় আঘাত কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে, গলায় অর্ধচন্দ্রাকৃতির কালো দাগ রয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তার স্ত্রীর পরিবার দাবি করলেও মুরসালিনের পরিবার হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে এবং তারা মৌখিকভাবে অভিযোগ দিয়েছে।

এসআই কৃষ্ণ দাস আরো বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ জানা যাবে। এছাড়া ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102