ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মদনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত এক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৩৫ বার পঠিত
নেত্রকোনা

নেত্রকোনার মদনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে মাসুদ (৩৫) নামে একজন নিহত হয়েছে। আজ রবিবার (৭ মার্চ) ভোর রাতে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত মাসুদ মিয়া উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরী গ্রামের ইজ্জত আলীর ছেলে।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুজ্জামান আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার বাঁশরী গ্রামের তানভীরের নিকট মাসুদ মিয়ার সাড়ে ৬ হাজার টাকা পাওনা ছিল। শনিবার সন্ধ্যার পর তানভীরের নিকট পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ‍তানভীর উত্তেজিত হয়ে সাথে থাকা রোমানসহ মাসুদ মিয়াকে মুখে ও শরীরের বিভিন্ন অংশে কিল ঘুষি মারতে থাকে।

এতে মাসুদ মিয়া মাটিতে পড়ে যায় এবং গুরুতর আহত। পরে তাকে স্থানীয়রা রাতেই মদন উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হলে আজ ভোর রাত ৫টার দিকে চিতিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুজ্জামান আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মামলা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102