ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মদপানে দুই তরুণীর মৃত্যু: কারাগারে ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৪০ বার পঠিত

মাদারীপুরের পৌর এলাকায় মদপানে দুই বান্ধবীর মৃত্যুর ঘটনায় আটক পাঁচজনের মধ্যে তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে আদালতে তোলা হলে বিচারক দুজনের জামিন মঞ্জুর করলেও তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি পক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন খোকন জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

১ অক্টোবর মাদারীপুর পৌরশহরের কলেজ রোড এলাকার লুৎফর রহমান মোল্লার বাসার চার তলা ভাড়া নেন সাগরিকা আহমেদ নামে এক নারী। সাগরিকার সঙ্গে তার স্বামী, মা সাবিনা ইয়াসমিন পান্না ও মামা তোফাজ্জেল হোসেন বাবু থাকতেন।

শনিবার রাতে সাগরিকার বান্ধবী পারুল ও ডালিয়াসহ চারজন বাসায় আসেন। তারা সবাই মিলে মদপান করেন। অতিরিক্ত মদপানে রুমের ভেতরেই মারা যান সাগরিকা। এ সময় গুরুতর অসুস্থ হন আরও তিনজন। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পারুলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সাগরিকার মা সাবিনা ইয়াসমিন পান্না, মামা তোফাজ্জেল হোসেন বাবু, সাগরিকার স্বামী মজিবুর বয়াতী, ডালিয়া বেগম ও বাসার কেয়ারটেকার হেলাল সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। এ ঘটনায় পারুলের বাবা আব্বাস ব্যাপারী থানায় অপমৃত্যু মামলা করেন।

এদিকে আটক পাঁচজনকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়। এদের মধ্যে সাগরিকার স্বামী মজিবুর বয়াতী ও বাসার কেয়ারটেকার হেলাল সরদারের জামিন মঞ্জুর করা হয়। তবে বাকি তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102