ads
সোমবার, ১১ মে ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মদসহ আটক ২ সুইপার, না ছাড়লে থানায় মলমূত্র ঢেলে দেয়ার হুমকি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩০ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে ৫০ লিটার বাংলা মদসহ হরিজন পল্লীর দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমারখালী থানা পুলিশ। আটকদের ছাড়িয়ে নিতে থানায় মল ঢেলে দেয়ার হুমকি দিয়েছে উপজেলার পৌরসভার হরিজন পল্লীর সদস্যরা।

শনিবার দুপুরে হরিজন পল্লীর প্রায় অর্ধশত নারী পুরুষ কুমারখালী থানায় উপস্থিত হয়ে এই হুমকি দেন। এ সময় তারা থানার মধ্যে থেকে বালতি ভর্তি মলতুলে নিজেদের শরীরে মাখে ও থানাতে ঢেলে দেয়ার হুমকি দেন।

তবে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাকিব হাসন পরিস্থিতি স্বাভাবিক করতে তাদেরকে শান্ত করেন। একপর্যায়ে থানার কেচি গেট আটকিয়ে দেয়া হয়।

পুলিশ জানিয়েছে, ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড় হরিজন পল্লীর ছেদিয়া বাঁশফোড়ের ছেলে উজ্জ্বল বাঁশফোড় ও বাদল বাঁশফোড়ের ছেলে জীবন বাঁশফোড়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের চড়াইকোল আলাউদ্দিন নগর এলাকা থেকে কুমারখালী থানার এসআই নজরুল সঙ্গীয় ফোর্সসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। আসামিদের থানায় নিয়ে আসা হলে কুমারখালী পৌরসভার হরিজন পল্লীর প্রায় ৫০ জন নারী পুরুষ থানা চত্বরে এসে আসামিদের ছেড়ে দেয়া না হলে বালতিতে মল নিয়ে ঢেলে দেয়ার হুমকি দেয়। এ সময় পুলিশ কঠোর অবস্থানে থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, ৫০ লিটার মদসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102