ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মদ্যপ অবস্থায় বাংলাদেশে ঢুকে পড়লেন বিএসএফ সদস্য

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৭ বার পঠিত

নওগাঁর ধামইরহাট সীমান্তে মদ্যপ অবস্থায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য দিলিপ কুমারকে (৪০) আটক করে স্থানীয় বিজিবি ক্যাম্পে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার কালুপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দিলিপ কুমার পোশাক পরিহিত অবস্থায় মদপান করে মাতাল অবস্থায় ২৭১/৪এস নম্বর মেইন পিলার দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামবাসী তাকে আটক করে কালুপাড়া বিজিবি ক্যাম্পে সংবাদ দিলে উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা বিজিবি-১৪ লে. কর্নেল এস এম নাদিম আরেফিন সংবাদমাধ্যমকে বলেন, বিএসএফ সদস্য দিলিপ কুমার মদ্যপ অবস্থায় বাংলাদেশের সীমানায় প্রবেশ করেন। এ সময় তার কাছ থেকে একটি ব্যক্তিগত অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। দিলিপ কুমার আমাদের হেফাজতে আছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102