ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মধুটিলা ইকোপার্কে সিড়ি থেকে পড়ে এক মানষিক প্রতিবন্ধীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে ঘুরতে গিয়ে পাহাড় থেকে পড়ে দুলু মিয়া (৪৮) নামে এক মানষিক প্রতিবন্ধী মারা গেছেন। ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত মো.দুলু মিয়া দুই সন্তানের জনক ও উপজেলার নন্নী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত জোরান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুলু গত কয়েক বছর ধরেই মানসিক ভারসাম্যহীণতায় ভূগছিলেন। এতে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। আজ বিকেলে দুলু মিয়া মধুটিলা ইকোপার্কে ধাপ সিড়ি বেয়ে উঁচু পাহাড়ে উঠার সময় পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, দুলু মানসিক ভাবে অসুস্থ ছিল। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব‍্যাপারে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আঃ করিম জানান, নিহত দুলু মিয়া নন্নী নিশ্চিন্তপুরের বাসিন্দা। পার্কের ধাপসিড়ির উঁচু থেকে হঠাৎ পড়ে গিয়ে মৃত্যুর ঘটনাটি ঘটেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102