ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মধুটিলা ইকোপার্ক চিড়িয়াখানার হরিণ চুরি করে ভূরিভোজ!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২৮ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্ক মিনি চিড়িয়াখানার একমাত্র চিত্রা হরিণটি জবাই করে খেয়ে ফেলেছে দুর্বৃত্তরা। বনবিভাগ চুরি যাওয়া হরিণের চামড়াটি উদ্ধার করে একজনকে আটক করেছে।

মঙ্গলবার আটককৃত বাদশা মিয়াকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত আরও ৭-৮ জনকে আটক করার জন্য অভিযান চালাচ্ছে বন বিভাগ।

মধুটিলা রেঞ্জ সূত্র জানায়, পার্কের ভেতরে মিনি চিড়িয়াখানায় দুটি হরিণ ছিল। কিছুদিন আগে একটি হরিণ শেয়ালে খেয়ে ফেলে। বাকি ৫০ কেজি ওজনের প্রাপ্তবয়স্ক একমাত্র হরিণটি রোববার রাতে দুর্বৃত্তরা চুরি করে জবাই করে মাংস ভাগবাটোয়ারা করে নেয়। সোমবার সকালে টের পেয়ে বনবিভাগ রহস্য উদঘাটনে তদন্তে নামে। দিনব্যাপী তদন্ত শেষে তারা বাতকুচি নামাপাড়া বাজার থেকে ওই এলাকার জাহেদ আলীর ছেলে বাদশা মিয়াকে (৩৫) আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির পুকুর থেকে জবাই করা হরিণের চামড়াটি উদ্ধার করে।

এ ঘটনায় মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তিনি বলেন, এই হরিণ চুরির ঘটনার সঙ্গে আরও ৭-৮ জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102