ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মধুপুরে ভিজিএফ ও জিআর’র টাকা বিতরণের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে কর্মহীন দুস্থ জনগণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ভিজিএফ ও জিআর (নগদ) টাকা বিতরণের উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি। শনিবার( ৮ মে) বেলা ১১ টার দিকে মন্ত্রী উপজেলার গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের এ উপহার বিতরণ উদ্বোধন করেন। ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. আতাউল গণি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বক্তৃতা করেন। অন্যান্যদে মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনা আক্তার প্রমুখ। ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু জানান, অনুষ্ঠানে ইউনিয়নের ২ হাজার ৮৬৮ জনকে ভিজিএফ এর আওতায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৪৫০ টাকা করে প্রদান করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102