রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন যুক্তরাষ্ট্রকে সিরিয়ায় তেল চুরি করা বন্ধ করতে হবে। পুতিন তেহরানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি ও তুরস্কের প্র্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠকের পর একথা বলেন। এ তিন নেতা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত ট্রান্স-ইউফ্রেটিস অঞ্চলে অবৈধভাবে দখল করা জমি ছেড়ে দেওয়া এবং সিরিয়ার মানবিক সংকটকে তাদের একতরফা নিষেধাজ্ঞার মাধ্যমে আরও খারাপ করা বন্ধ করা। আরটি
মঙ্গলবার সন্ধ্যায় পুতিন সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রকে সিরিয়ায় অবৈধভাবে তেল রপ্তানি করা বন্ধ করতে হবে। এটি রাশিয়া, ইরান ও তুরস্কের অভিন্ন অবস্থান। পুতিন বলেন, যুক্তরাষ্ট্র একতরফা নিষেধাজ্ঞার মাধ্যমে সিরিয়ায় মানবিক সংকটকে আরও খারাপ করেছে। মার্কিন সেনাদের অবশ্যই সিরিয়ায় লুটপাট বন্ধ করতে হবে।
ইসলামিক স্টেট (আইএস, পূর্বে আইএসআইএস) সন্ত্রাসীদের পরাজয়ের পর থেকে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) মিলিশিয়া নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তর-পূর্বে তেলের কূপ এবং গমের ক্ষেত্র নিয়ন্ত্রণ করে, সিরিয়ায় কয়েকশ মার্কিন সেনা অবৈধভাবে উপস্থিত রয়েছে। ২০১৯ সাল থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বাশার আসাদের সরকারকে যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করে এবং দামেস্ককে সমস্ত সহায়তা অবরুদ্ধ করার জন্য ‘সিজার সিরিয়া সিভিলিয়ান প্রোটেকশন অ্যাক্ট’ এর মাধ্যমে যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে সহায়তা করার চেষ্টায় বাধা সৃষ্টি করে আসছে।