ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মধ্যরাতে ছাত্রী হোস্টেলে চিতাবাঘের আক্রমণে আহত ১৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৩ বার পঠিত

ভারতের লখনৌতে ছাত্রীদের হোস্টেলে মাঝরাতে ঢুকে পড়ল একটি চিতাবাঘ।

রোববার মধ্যরাতে লখনৌ শহরের ইন্টিগ্রাল বিশ্ববিদ্যালয়ের লেডিস হোস্টেলে ওই ঘটনায় চিতাবাঘটিকে তাড়াতে গিয়ে ১৫ জন আহত হয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার।

পরে চিতাবাঘটিকে ধরতে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছলেও সোমবার সকাল পর্যন্ত এটির নাগাল পাওয়া যায়নি। খবর আনন্দবাজার পত্রিকার।

লখনৌয়ের রাস্তায় গত দুদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘটি। বড়দিনের রাতে সিসিটিভি ক্যামেরায় প্রথম তার ছবি ধরা পড়ে।

তার পর থেকে লখনৌয়ের পাহাড়পুর, আদিলনগর, কল্যাণপুর এলাকায় বারবার দেখা গেছে চিতাবাঘটিকে। যদিও এটিকে ধরার সব রকম চেষ্টা ব্যর্থ হয়েছে। ফলে চিতাবাঘের আক্রমণের ভয়ে বড়দিনের উৎসবের মধ্যেও বাধ্য হয়েই ঘরবন্দি ছিলেন নবাবনগরীর বাসিন্দারা।

আতঙ্ক এতটাই ছড়িয়েছে যে ‘বাঘ’ তাড়াতে কেউ বাড়ির ভেতরেই তারস্বরে গান বাজিয়েছেন। কেউ আবার গলা ছেড়ে পড়েছেন হনুমান চালিসা।

কল্যাণপুরের সীমান্তনগরের অঞ্জু যাদব নামে এক নারী জানিয়েছেন, তার ৫ বছরের সন্তান বাড়ির বাইরে খেলা করছিল। তিনি ছিলেন ঘরের ভেতরে। ঠিক তখনই কেউ চিৎকার করে বলে তাদের কলোনিতে একটি চিতাবাঘ ঢুকে পড়েছে।

মুহূর্তের মধ্যে কী যেন একটা হয়ে যায়। আমার স্বামী ছেলেকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি প্রচণ্ড ভয়ে চিৎকার করে হনুমান চালিসা আওড়াতে শুরু করি।

জানকিপুরমের পাহাড়পুর এলাকার বাসিন্দারা অবশ্য কোনো ঝুঁকি নেননি। চিতাবাঘটি ঘোরাফেরা করার খবর শুনে সেখানকার অনেকেই আগামী কয়েক দিনের বাড়িতে থাকার রসদ জুটিয়ে ঘরবন্দি হয়েছেন।

এরই মধ্যে ২৬ ডিসেম্বর রাতে খবর আসে কল্যাণপুর এলাকা লখনৌয়ের ইন্টিগ্রাল বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হোস্টেলে ঢুকে পড়েছে চিতাবাঘটি।

রোববার রাত ১১টা থেকে ১২টার মধ্যে ঘটে ঘটনাটি। মধ্যরাতে হইচই পড়ে যায় হোস্টেলে। চিতাবাঘটিকে ধরতে গিয়ে ১৫ জন জখম হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102