ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মধ্যরাতে নিউজিল্যান্ড গেলো বাংলাদেশ দল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৩ বার পঠিত

পাকিস্তানের কাছে শেষ মুহূর্তে এসে লজ্জাজনক পরাজয়ের পর যে একটি দিন বিশ্রাম নেবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা, সে উপায় ছিল না। কারণ, সন্ধ্যায় টেস্ট শেষ করার পরই তল্পি-তল্পা গোছাতে ব্যস্ত হয়ে পড়তে হয়েছে ক্রিকেটারদের। কারণ, মধ্যরাতেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হবে।

সুতরাং, পাকিস্তানের বিপক্ষে সিরিজের কথা ভুলে নতুনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার মধ্যরাতের পরই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বিমানে উঠে বসে মুমিনুল হক অ্যান্ড কোং।

১ জানুয়ারি তাউরাঙ্গার বে ওভালে প্রথম টেস্ট ম্যাচে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৯ থেকে ১৪ জানুয়ারি ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

১ জানুয়ারি টেস্ট শুরু। কিন্তু তার প্রায় তিন সপ্তাহ আগে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। কেন? বিসিবি থেকে জানানো হয়েছে এ প্রশ্নের উত্তর। ‘সফরের সূচি যখন করা হয়েছে, তখন নিউজিল্যান্ডে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ছিল। যে কারণে প্রায় তিন সপ্তাহ পর টেস্ট শুরুর তারিখ ধার্য্য করা হয়েছে।’

‘এখন নিউজিল্যান্ড গিয়ে অবশ্য আর দুই সপ্তাহ নয়, এক সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর দুইটি অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলে ২০২২ সালের প্রথম দিন মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টে মাঠে নামবে টিম বাংলাদেশ।’

আগেই জানা আঙুলে ব্যথা পাওয়া তামিম ইকবাল যাবেন না নিউজিল্যান্ড। পারিবারিক কারণে এই সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। অবসরে যাওয়া মাহমুদউল্লাহ রিয়াদও নেই। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে আছেন শুধু মুশফিকুর রহিম।

মুমিনুল হকের নেতৃত্বে একঝাঁক তরুণ এবার যাচ্ছেন নিউজিল্যান্ডে। শেষ মুহূর্তে টাইফয়েডে আক্রান্ত সাইফ হাসানও যেতে পারছেন না। দলের বেশিরভাগই বয়সে নবীন। হাতেগোনা ২-৪ টেস্ট খেলার অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার আছেন বেশ কয়েকজন।

এর মধ্যে ইয়াসির আলী রাব্বি, মাহমুদুল হাসান জয় যাচ্ছেন একটি মাত্র টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়ে। পেসার শহিদুল ইসলাম ও নাইম শেখ এখনও টেস্ট ক্যাপ পরার অপেক্ষায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102