ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মধ্যরাতে হেফাজত নেতা মাওলানা আতাউল্লাহ আমীন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৫৯ বার পঠিত

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারি মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে রাজধানীর মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে হেফাজতের একাধিক নেতা গণমাধ্যমকে গ্রেফতার বিষয়ক তথ্য জানিয়েছেন।

হেফাজতের নেতারা জানান, গত প্রায় দুই সপ্তাহ ধরে রাহমানিয়া মাদ্রাসায় অবস্থান করছিলেন মাওলানা আতাউল্লাহ আমীন।

হেফাজত নেতা আতাউল্লাহ আমীনের বিরুদ্ধে ২০১৩ সালের মামলা রয়েছে বলে আইনশৃঙ্খলাবাহিনীর সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জানতে চেয়ে রাহমানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হকের নাম্বারে ফোন করা হলেও যোগাযোগ হয়নি।

হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী গণমাধ্যমকে বলেন, ‘মাওলানা আতাউল্লাহ আমীন রাত ১২.৫৫ মিনিটে গ্রেফতার করা হয়েছে। ডিবি পরিচয় দিয়ে তাকে নিয়েছে।

এ নিয়ে হেফাজতের অন্তত দশজন কেন্দ্রীয় নেতাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, সরকারের সঙ্গে সমঝোতা চেষ্টার অংশ হিসেবে শীর্ষ নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরদিন আতাউল্লাহ আমীনসহ দুই নেতাকে গ্রেফতার করলো আইন-শৃঙ্খলা বাহিনী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102