ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মনসুর আলী মেডিকেল কলেজে ছাত্রকে গুলি করলেন শিক্ষক

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে ক্লাস চলাকালে আরাফাত আমিন তমাল নামে এক ছাত্রের পায়ে গুলি করেছেন ডা. রায়হান শরীফ নামে এক শিক্ষক।

সোমবার (৪ মার্চ) বিকেলে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

আহত আরাফাত আমিন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফ কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক।

ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নিয়ে তার অস্ত্র জব্দ করেছে পুলিশ।

কলেজ শিক্ষার্থীরা জানান, শিক্ষক রায়হান শরীফ মাঝে মধ্যেই পিস্তল নিয়ে ক্লাসরুমে ঢোকেন। তিনি ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সময় ভয়ভীতি দেখাতেন। আজ বিকেল ৫টায় ক্লাস চলাকালীন শিক্ষক রায়হান শরীফ দেশীয় পিস্তল ও ধারালো চাকু নিয়ে হঠাৎ করে ক্লাসে ঢোকেন। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করেন তিনি। গুলিটা তার উঁরুতে লেগে যায়। এসময় তার চিৎকারের সবাই এগিয়ে এলে ডা. রায়হান শরীফকে তালাবদ্ধ করে রাখা হয়। আহত অবস্থায় তমালকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাস ঘিরে রেখে বিক্ষোভ করেন।

খবর পেয়ে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেয় পুলিশ।

শিক্ষার্থীদের অভিযোগ, আজ ভাইভা চলাকালীন ৪৫ জন শিক্ষার্থীর উপস্থিতিতে শিক্ষক রায়হান শরীফ ছাত্র তমালের ডান পেয়ে গুলি করেন। ওই শিক্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দেন।

শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. আমিরুল হোসেন জানান, শিক্ষক রায়হান শরীফ উগ্র মেজাজী। তিনি প্রায়ই ক্যাম্পাসে অস্ত্র নিয়ে আসেন। আজকেও তিনি পিস্তল নিয়ে প্রবেশ করেন। শিক্ষার্থীদের সঙ্গে তুচ্ছ ঘটনায় বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। একপর্যায়ে ওই শিক্ষক তমালের পায়ে গুলি করেন। তাকে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে বর্তমানে আশঙ্কামুক্ত।

পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ছাত্রের পায়ে গুলি করেন শিক্ষক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেওয়া হয়েছে এবং পিস্তল জব্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102