ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মনের শান্তির আশায় ৫৩ বিয়ে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২ বার পঠিত

মনের শান্তির জন্য একে একে ৫৩টি বিয়ে করেছেন আবু আব্দুল্লাহ নামে সউদি আরবের এক ব্যক্তি। তিনি জীবনে এমন একজন নারীকে খুঁজেছেন যিনি তাকে শান্তিতে রাখতে পারেন। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৬৩ বছর বয়সী সউদির ওই নাগরিক দেশটির মালিকানাধীন এমবিএস টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে সর্বশেষ এক নারীকে বিয়ের কথা জানান। তিনি জানান, এখন তার আর কোনো বিয়ে করার ইচ্ছা নেই।

আবু আব্দুল্লাহ বলেন, ‘যখন আমি প্রথম বিয়ে করি তখন আমার বহু বিবাহ করার কোনো ইচ্ছা ছিল না। কারণ, প্রথম বিয়ে করে আমি সুখেই ছিলাম। প্রথম স্ত্রীর সঙ্গে আমার ৬ বছর সংসার ছিল। কিন্তু পরবর্তী সময়ে সমস্যা দেখা দেওয়ার কারণে আমি দ্বিতীয় বিয়ে করি। প্রথম ও দ্বিতীয় স্ত্রীর মধ্যে ঝামেলা বাধলে আমি তৃতীয় এবং চতুর্থ বিয়ে করি। পরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীকে তালাক দেই।’

তবে যাদের বিয়ে করেছেন তাদের সবাইকে ন্যায্য অধিকার দিয়েছেন বলেই দাবি করেন সউদির এই ব্যক্তি।

তিনি আরও বলেন, ‘দীর্ঘ সময় নিয়ে আমি ৫৩টি বিয়ে করেছি। প্রত্যেক পুরুষই চায় একজন নারীর সঙ্গে সারাজীবন কাটিয়ে দিতে। কিন্তু এটা কম বয়সী কোনো নারীর সঙ্গে সম্ভব নয়। যতটা সম্ভব একজন বয়স্ক নারীর সঙ্গে। আমি একজন স্ত্রীর সঙ্গে সবচেয়ে কম সময় সংসার করেছি। মাত্র এক রাত পরেই তার সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যায়।’

আবু আব্দুল্লাহ যাদের বিয়ে করেছেন তাদের মধ্যে অধিকাংশই সৌদি নারী। তবে তিনি ব্যবসায়ের কাজের জন্য বছরে তিন থেকে চার মাস দেশের বাইরে থাকেন। তখন ‘চরিত্র হেফাজত’ রাখার জন্য সৌদি আরবের বাইরের নারীদেরও বিয়ে করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102