ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘মনে হচ্ছে আমি সফল’

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৭২ বার পঠিত

আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে অভিনেত্রী তাপসী পান্নু’র ‘খেল খেল মে’ সিনেমাটি। এতে তিনি অক্ষয় কুমারের সাথে জুটি বেঁধে হাজির হবেন। এমন খবরের মাঝে গত ৯ আগস্ট ওটিটিতে মুক্তি পেয়েছে তার আলোচিত সিনেমা ‘ফির আয়ি হাসিন দিলরুবা’।

পরিচালক জয়প্রদ দেশাই পরিচালিত সিনেমাটি মুক্তির পর থেকেই সমালোচকদের প্রশংসায় ভাসছেন তাপসী। অনেকেই বলছেন, ২০২১ সালে মুক্তি পাওয়া ‘হাসিন দিলরুবা’ সিনেমার পুরোনো স্বাদ ফিরে পেয়েছেন দর্শকরা। শুধু তাই নয়, সিনেমাটিতে তাপসীর অভিনয় এবং রানি চরিত্রে তার সাহসী উপস্থিতির প্রশংসাও করছেন তার সহকর্মী থেকে শুরু করে চলচ্চিত্রবোদ্ধা ও নেটিজেনরা।

অভিনেত্রী ক্যাটরিনা কাইফ লিখেছেন, ‘ভালো লেগেছে। তাপসী বরাবরের মতোই অসাধারণ! যা আমি কখনো কল্পনা করতে পারি না।’ ভিকি কৌশল সিনেমাটির পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘এটি আবার দেখুন! প্রথম অংশ থেকে প্লট টুইস্ট, রোমান্স এবং রোমান্সের উপাদানগুলি বাড়তে থাকে। একটি মজার সিনেমা। এটি মিস করবেন না!’

এদিকে সিনেমাটির এমন সাফল্যের মাঝেই তৃতীয় কিস্তি নিয়ে আভাস দিয়েছেন তাপসী। তিনি বলেন, ‘সিক্যুয়েল করা সবসময়ই কঠিন। কারণ প্রথমটি কোনো প্রত্যাশা ছাড়াই আসে এবং সেটি যদি দর্শক পছন্দ করে, তাহলে পরেরটার জন্য প্রত্যাশা আরো বেড়ে যায়। এই প্রত্যাশা পূরণ করাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আমি আনন্দিত, দর্শক এবারের ছবিটিকে প্রথম পর্বের চেয়েও বেশি পছন্দ করেছে। মনে হচ্ছে আমি সফল। আর তাই তৃতীয় পর্বের জন্য তৈরি হতেই পারি!’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102