ads
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মনোনয়ন ফরম উত্তোলনের দিন কাউন্সিলর প্রার্থী নিখোঁজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

নাটোরের সিংড়ায় মনোনয়ন ফরম উত্তোলনের দিন পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাসান আহম্মেদ নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) মনোনয়ন ফরম উত্তোলনের জন্য বাড়ি থেকে বের হয়ে হাসান আহম্মেদ রহস্যজনকভাবে নিখোঁজ হন বলে জানিয়েছে তার পরিবার। তিনি পৌরসভার চকসিংড়া মহল্লার মৃত নুরশেদ প্রাং এর পুত্র। আসন্ন সিংড়া পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ছিলেন তিনি।

হাসান রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী সর্মিলা আক্তার সাথী। তিনি বলেন, হাসান আহম্মেদ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মনোনয়ন ফরম উত্তোলনের জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার ব্যবহৃত মোবাইল-ফোন বন্ধ পেয়ে আত্বীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও পাইনি।

বৃহস্পতিবার রাতে সিংড়া থানায় জিডি করেন নিখোঁজের স্ত্রী।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, নিখোঁজের বিষয়ে জিডি হয়েছে। উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102