ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মনোহরগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২৮ বার পঠিত

কুমিল্লার মনোহরগঞ্জে প্রেমের বিয়ে ১১ মাস পার না হতেই মারজাহান আক্তার কুসুম (১৯) নামক এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার বিকালে উপজেলা বাংলাইশ মজুমদার বাড়ির স্বামীর নিজ ঘরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন। নিহত গৃহবধূ মারজান আক্তার কুসুম উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের বাংলাইশ গ্রামের মোস্তফা মিয়ার ছেলে দিদার হোসেনের স্ত্রী ও লাকসাম উপজেলার ফুলহারা গ্রামের আবদুল রশিদের মেয়ে। ঘটনার পর থেকে নিহতের স্বামীর মুঠোফোনটি বন্ধ রেখে আত্মগোপনে রয়েছেন।

মনোহরগঞ্জ থানার পুলিশের এস.আই জাহাঙ্গীর আলম বলেন, খবর শুনে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা হাসপাতাল মর্গে পাঠানো হবে এবং নিহতের স্বজনেরা থানায় এসেছেন তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

নিহত গৃহবধূর বড় ভাই সোলেমান রাতে জানান, দিদার হোসেন সঙ্গে আমার বোন কুসুমের প্রেমের সম্পর্কে ছিল। দুই পরিবারের সিদ্ধান্তে গত ২০২১ সালে ঈদুল আযহার পর তাদের বিবাহ হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্বামী দিদার তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। পরে আমার বাবা-মার একটি ব্যাংক সঞ্চয় ভেঙে কুসুমের জামাই বাড়িতে নতুন আসবাবপত্র ও নগদ টাকা দিদারের হাতে দেন। এরপর থেকে যৌতুকের প্রতি তার লালসা আরও বেড়ে যায়। সে কুসুমকে বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে টাকা নিয়ে আসতে বলে। এ প্রস্তাবে রাজি না হলে সে ঢাকায় আরও একটি বিয়ে করবে বলে হুমকি দেয়। স্বামীর অত্যাচার সইতে না পেরে শেষ পর্যন্ত কুসুম আত্মহত্যা করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102