ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মন্ত্রী হবো, এটা কখনো ভাবিনি: স্বাস্থ্যমন্ত্রী

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১২ বার পঠিত

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, মন্ত্রী হবো, এটা কখনো ভাবিনি। মন্ত্রী হওয়ার দেড় মাস হয়েছে। কাজ শুরু করছি। অনেক কিছু দেখতে পাচ্ছি। আমি একদম গ্রাম থেকে উঠে এসেছি। আমার জীবন শুরু হয় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। সেখানে মেডিকেল অফিসার ছিলাম।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, ভুল চিকিৎসা ও চিকিৎসায় গাফিলতির ঘটনায় জিরো টলারেন্স দেখাতে বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, পরশু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করি। উনি আমাকে যেটা বলছেন, তোমাকে আমি জিরো টলারেন্স বলে দিলাম। কোনো ভুল চিকিৎসা, কোনো গাফিলতি যদি হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নিবা।

মন্ত্রী বলেন, আমি চিকিৎসক ও রোগীদের সুরক্ষা দেব। চিকিৎসকরা গ্রামে কেন থাকতে চান না সেটি দেখতে হবে। তাদের সঙ্গে কথা বলতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102