ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মন খারাপ মমতাজের

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪
  • ১০৫ বার পঠিত

মন খারাপ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের তিনবারের সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের। জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে হারের কারণে তার মন খাপার। মমতাজের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, তিনি এলাকার ভালো কাজ করে হারবেন, এটা মেনে নিতে পারছেন না।’ মমতাজ ভোট পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট।

তাকে হারিয়ে এই আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহম্মেদ।

নির্বাচনে তিনি ভোট পেয়েছেন ৮৮ হাজার ৩০৯ ভোট। রোববার রাত ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক রেহানা আকতার এ ফলাফল ঘোষণা করেন।

সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম ২০০৮ সালে মানিকগঞ্জ-২ আসনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে মমতাজ বেগম আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা গেছে, সিঙ্গাইর-হরিরামপুর উপজেলা ও সদরের তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত মানিকগঞ্জ-২ সংসদীয় আসন। আসনটিতে ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯৮৯। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৮৭৩ জন ও নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ১১৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। এই আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ১৯৩।

এই আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন আওয়ামী লীগের মমতাজ বেগম, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান সফিউল আরেফিন, স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান, স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন আহম্মেদ, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহম্মেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের এ কে এম ইকবাল হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির এম এ নাহিদ, কৃষক শ্রমিক জনতা লীগের তানভীর হাসান, বাংলাদেশ তরীকত ফেডারেশনের ফেরদৌস আহম্মেদ ও বাংলাদেশ কংগ্রেসের মো. জাকির হোসেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102