ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মফস্বলে বিএনপির ভাঙচুর-অগ্নিসংযোগের আশঙ্কা কাদেরের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৪১ বার পঠিত

শনিবার (২৪ ডিসেম্বর) মফস্বলে বিএনপির ভাঙচুর ও অগ্নিসংযোগের পরিকল্পনার আশঙ্কা করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ক্ষেত্রে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন তিনি।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় আওয়ামী লীগের সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে এসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আজ বিএনপি জোটের নেতৃত্ব দিচ্ছে, ১০ তারিখে তারা ফেল করেছে। তারা মাথা নত করবে না। তারা মরিয়া হয়ে নেমেছে। কারণ তারা জানে নির্বাচনে শেখ হাসিনাকে হারানো সহজ নয়। কাজেই তারা এখন আন্দোলন, জ্বালাও-পোড়াও সন্ত্রাস এসব অপকর্ম করে সরকার হটানোর পাঁয়তারা করছে।

তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি- আগামীকাল (শনিবার) ঢাকায় আমাদের সম্মেলন, তারা (বিএনপি) তাদের কর্মসূচি পিছিয়েছে, কিন্তু আগামীকাল সারা বাংলাদেশে তাদের কিন্তু প্রোগ্রাম আছে এবং এই প্রোগ্রাম উপলক্ষে অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল করতে চায়। গাড়ি ভাঙচুর, গাড়ি পোড়াতে শুরু করেছে। মফস্বলে ভাঙচুর-অগ্নিসংযোগ- এ ধরনের প্রোগ্রাম রয়েছে তাদের।

এসময় মফস্বল খালি করে দলের সব নেতাকর্মীদের ঢাকায় আসতে নিষেধ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, পরিষ্কারভাবে বলতে চাই- আমাদের জাতীয় সম্মেলন হবে। বিপুলসংখ্যক নেতাকর্মী এখানে আসবেন। কিন্তু তাই বলে আওয়ামী লীগ তার এলাকা খালি করে আসবে না। আমাদের লোকজন প্রস্তুত থাকবে। আমি আবারও বলছি, ঢাকার বাইরে যারা থাকবেন, সম্মেলনে সবাই আসবেন না। যারা থাকবে ১০ ডিসেম্বরের মতো সতর্ক পাহারায় থাকবেন। সারা বাংলাদেশের সব জেলা, উপজেলা, ইউনিয়নে সর্বত্র সতর্ক পাহারা রাখতে হবে।

সেতুমন্ত্রী বলেন, এরা (বিএনপি) এই যে শূন্যতা, তা মনে করে আঘাত হানতে পারে। কাজেই কোথাও শূন্যতা থাকবে না। আমাদের যারা থাকবে, তারা প্রস্তুত হয়ে থাকবে। সতর্ক পাহারায় থাকবে। এই বার্তাটা আমি আজ এ সমাবেশ থেকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য মিডিয়াকে অনুরোধ করছি।

শনিবার সম্মেলনে নির্বাচনের দায়িত্ববোধের প্রতিফলন ঘটবে বলেও জানান মন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবুল হাসানাত আব্দুল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মির্জা আজম, অসীম কুমার উকিল, দেলোয়ার হোসেন, ইকবালুর রহীম প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102