ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মমেকের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২৩ বার পঠিত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন করোনা শনাক্ত হয়ে এবং ৮ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ ইউনিটে করোনায় মারা গেছেন ময়মনসিংহ সদরের আবুল কাশেম (৭০), গফরগাঁও উপজেলার আজিম উদ্দিন (৪০), শিরিনা আক্তার (৬০), ঈশ্বরগঞ্জের ফরিদা (৪০), ত্রিশালের হোসনে আরা (৫৮), শেরপুর সদরের মোছা. মরিয়ম (৬৫), হানিফ মিয়া (৫০), নেত্রকোনা সদরের সালমা আক্তার (৩৫), টাঙ্গাইলের সখিপুর উপজেলার হাবিবুর রহমান (৪৫) ও মধুপুরের খোরশেদ আলম (৭০)।

এছাড়া ওই সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহ সদরের কে এম জালাল উদ্দিন (৮৭), আনোয়ারা খাতুন (৭০), সিরাজুল হক (৬০), আবুল বাশার (৬০), আবদুল কুদ্দুস (৭০), আব্দুল রাজ্জাক, (৬৫), জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মাহফুজা খাতুন (৫০) ও টাঙ্গাইলের সখিপুর উপজেলার সুরাইয়া আক্তার (৩৫)।
ডা. মহিউদ্দিন খান মুন আরও বলেন, করোনা ইউনিটে বর্তমানে ৪৬২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২০ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৪ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৭৫টি নমুনা পরীক্ষা করে ২৬৫ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৭ দশমিক ১৭ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102