ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বুধবার (২১ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মারা যান।
মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।