ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মমেকে করোনা ও উপসর্গে ১২ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩০ বার পঠিত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন করোনা শনাক্ত হয়ে এবং ৯ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা যাওয়া তিনজনের মধ্যে- নেত্রকোনার দুইজন ও ময়মনসিংহের একজন রয়েছেন। তারা হলেন- নেত্রকোনা সদরের ফারজানা খানম (৪৫), পূর্বধলার আব্দুল কাদের (৭০) ও ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালু সিংহ (৬০)।

এছাড়াও ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ৯ জনের মধ্যে- ময়মনসিংহের পাঁচজন, নেত্রকোনার দুইজন, জামালপুর ও শেরপুরের একজন করে রয়েছেন।

তারা হলেন- ময়মনসিংহ সদরের সরফুন্নাহার (৬৫), রতন মিঞা (৩৫), ইয়াকুব আলী (৬৫), ফুলবাড়িয়ার ইয়াদ আলী (৭৫), ভালুকার রমিজা খাতুন (৫৫), নেত্রকোনা সদরের আব্দুল কাদের (৬২), মুরতজা আক্তার (৬০), শেরপুর সদরের হালিমা খাতুন (৬৫) ও জামালপুরের বকশিগঞ্জের রফিকুল ইসলাম (৬২)।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৯৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২২ রোগী। নতুন ভর্তি হয়েছেন ৪৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৬৬টি নমুনা পরীক্ষা করে ১০৭ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ২৯ দশমিক ৩৯ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102