ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ৭ প্রতিষ্ঠানের জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৩৬ বার পঠিত

ময়মনসিংহের গফরগাঁওয়ে মূল্যতালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রিসহ বিভিন্ন অভিযোগে সাত প্রতিষ্ঠানকে ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে পৌর শহরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয় এ আদেশ দেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবিদুর রহমান।

প্রতিষ্ঠানগুলো হলো- গফরগাঁও ফিলিং স্টেশনকে ৫০ হাজার, ফাহিম স্টোরকে পাঁচ হাজার, জিলানী স্টোরকে পাঁচ হাজার, ভাই ভাই স্টোরকে পাঁচ হাজার, মেসার্স স্বপ্ন কসমেটিকসকে পাঁচ হাজার, স্বপ্ন কসমেটিকস ১০ হাজার ও ইমান আলী (পোল্ট্রি দোকান) দুই হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মো. আবিদুর রহমান বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, ওজনে কম দেওয়া, মূল্যতালিকা না থাকা, অনুমোদন না থাকাসহ বিভিন্ন ভেজাল বিরোধী অভিযানে ওই প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় বিএসটিআইর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ছানোয়ার হোসেন, ফিল্ড অফিসার মো. নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102