ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহের ভালুকায় অটোচাপায় আওয়ামী লীগ নেতা নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৩৬ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় সড়ক পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার চাপায় খাইরুল ইসলাম মল্লিক (৭০) নামে আওয়ামী লীগের এক প্রবীণ নেতা নিহত হয়েছেন।

সোমবার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইসলাম আলম মল্লিক উপজেলার উথুরা গ্রামের বাসিন্দা। তিনি ভালুকা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজীপুর উপজেলার শ্রীপুর আবদুল আউয়াল কলেজের প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, খায়রুল ইসলাম মল্লিক ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের সামনের মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে খাইরুল ইসলামের মৃত্যু হয়।

ভরাডোবা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জাগো নিউজকে বলেন, ঘটনার পর অটোরিকশাটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102