ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে সাংবাদিকের ওপর হামলা: সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির উদ্বেগ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

ময়মনসিংহে যমুনা টেলিভিশনের ব্যুরো চিফ হোসাইন শাহীদ ও ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন মানবাধিকার সংস্থা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি।

৯ অক্টোবর রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থার চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা এ উদ্বেগ জানিয়েছেন।

বিবৃতিতে সংস্থার চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা এ উদ্বেগ জানিয়ে বলেন, এই ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। মানবাধিকার সংস্থা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে।

উল্লেখ্য, বুধবার (৯ অক্টোবর) যমুনা টেলিভিশনের সাংবাদিক হোসাইন শাহীদ ও দেলোয়ার হোসেন মোটরসাইকেলযোগে অ্যাসাইনমেন্টে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে এবং কথা কাটাকাটি হয়। এতে মোটরসাইকেল আরোহীর সঙ্গে থাকা একজন বাইক থেকে পড়ে যায়। ফলে ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল আরোহী পাথর তুলে সাংবাদিক হোসাইন শাহীদকে মারতে উদ্যত হন। সহকর্মীকে বাঁচাতে গেলে ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের ওপর চড়াও হন সেই দুর্বৃত্ত। পাথর দিয়ে আঘাত করেন তাকে। এতে দেলোয়ার হোসেনের হাত ভেঙে যায়। তিনি এখন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102