ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে সাংবাদিক হত্যা: দায় স্বীকার করে আসামির জবানবন্দি

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

ময়মনসিংহে প্রবীণ সাবেক সাংবাদিক ও তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি স্বপন কুমার ভদ্র (৬৫) খুনের ঘটনায় আসামি সাগর (২০) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ সময় হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার কথা তুলে ধরে ঘটনার বর্ণনা দেন তিনি।

রোববার (১৩ অক্টোবর) বিকেলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী সবিতা রাণী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় অভিযুক্ত সাগরকে একমাত্র আসামি করে অজ্ঞাত আরও তিন জনকে আসামি করা হয়েছে। তদন্ত চলমান আছে।

মামলার বাদী সবিতা রানী অভিযুক্ত সাগরের ফাঁসি দাবি করে বলেন, আমার স্বামীকে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়েছে। অবিলম্বে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হোক।

থানা-পুলিশ সূত্র জানায়, আসামি সাগর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী। তিনি মাদক সেবনের পাশাপাশি মাদক কারবারের সঙ্গে জড়িত। মামলার প্রাথমিক তদন্তে জানা গেছে মাদক সংক্রান্ত সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক স্বপন ভদ্রের প্রতি ক্ষুব্ধ ছিলে সাগর। মূলত ওই ঘটনার জেরেই এই হত্যাকাণ্ড ঘটে।

এর আগে গত শনিবার (১২ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ সদর উপজেলায় শম্ভুগঞ্জের মাঝিপাড়ার টানপাড়া এলাকায় নিজ বাসার সামনে বসে থাকা অবস্থায় তাকে মাথায় এলোপাতাড়ি কুপিয়ে খুন করা হয়। সাংবাদিক স্বপন কুমার ভদ্র একাধিক স্থানীয় ও জাতীয় পত্রিকায় উপজেলা সংবাদদাতা হিসেবে কাজ করতেন। এ ছাড়াও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এলাকার বিভিন্ন ঘটনা ও বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করতেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102