ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে সাবেক এমপিসহ আ. লীগের ৬০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৬৬ বার পঠিত

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মালেক সরকারসহ আওয়ামী লীগের ৬০০ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও দণ্ডবিধি আইনে মামলা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) দুপুরে বিএনপি নেতা ওমর ফারুক বাদি হয়ে জেলার ফুলবাড়ীয়া থানায় এ মামলাটি দায়ের করেন।

এর আগে, ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের আগের দিন বিকেলে ফুলবাড়িয়া পৌর সদরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীসহ বিএনপি নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় হামলা ও ভাচুরের ঘটনাও ঘটে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রাশেদুজ্জাজামান খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৪ আগস্ট হামলা ভাংচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধি আইনে সাবেক এমপিসহ ৯৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অন্তত ৫০০ জনকে আসামি করে এই মামলাটি দায়ের হয়েছে।

মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল মালেক সরকার, উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ, পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক সেলিমসহ মোট ৫৯৭ জন আসামি করেন বাদি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102