ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহ স্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রেনযাত্রী নিহত

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৯৫ বার পঠিত

ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গোপাল পাল (৩৫) নামের এক ট্রেনযাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। গোপাল পাল নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পালবাড়ি এলাকার বাসিন্দা।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সন্ধ্যায় মোহনগঞ্জ থেকে ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ৩ নম্বর লাইনে দাঁড়ায়। এসময় ওই যাত্রী ট্রেন থেকে নেমে রেলস্টেশনের অপর প্রান্তে পরিত্যক্ত বগির পেছনে প্রস্রাব করতে বসেন। এসময় ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মরদেহ মর্গে রাখা আছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102