ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মরক্কো ও ইসরায়েলের মধ্যে তিন চুক্তি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩৩ বার পঠিত
ইসরায়েল ও মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বরে মরক্কো ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু হয়েছে। গত মাসের শেষ দিকে সরাসরি বিমান যোগাযোগও চালু হয়।

এখন পর্যন্ত সর্বশেষ পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার মরক্কোতে নিজেদের দূতাবাস উদ্বোধন করবেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ।

ইতিমধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দীর্ঘ বৈঠক হয়েছে। সেখানে তিনটি চুক্তি সইও হয়েছে।

এতে রয়েছে মরক্কো ও ইসরায়েলের মধ্যে বিমান চলাচল সংক্রান্ত চুক্তি এবং ক্রীড়া, যুব ও সংস্কৃতির ক্ষেত্রে সহযোগিতার চুক্তি।

তারা একটি সমঝোতাপত্রেও সই করেন। সেখানে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার মেকানিজম তৈরির কথা বলা রয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ইসরায়েল ও মরক্কোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক চালু করা নিয়ে চুক্তি হয়। তখন পশ্চিম সাহারার ওপর মরক্কোর সার্বভৌমত্ব মেনে নেয় যুক্তরাষ্ট্র।

মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বাউরিটা জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও বৃদ্ধি পেলে তাদের আর্থিক ক্ষেত্রে লাভ হবে। তার অনুরোধ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী যেন টু-স্টেট সমাধান মেনে ফিলিস্তিনের সঙ্গে বিরোধ মিটিয়ে নেন।

লাপিদের এই সফর কূটনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। ২০২৩ সালে লাপিদেরই প্রধানমন্ত্রী হওয়ার কথা। বেনেটের সঙ্গে জোট নিয়ে এ রকমই চুক্তি হয়েছে লাপিদের।

২০০০ সালে রাবাতের ফিলিস্তিনের পক্ষে অবস্থান গ্রহণের পর থেকেই ইসরায়েলের সঙ্গে সম্পর্কে জটিলতা বাড়ে, যা গত বছর নতুন দিকে মোড় নেয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102