ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মসজিদুল হারামে এবার তারাবি ১০ রাকাত, বন্ধ থাকবে মাতাফ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

আগামী রমজান মাস উপলক্ষে বিশেষ পরিকল্পনা ঘোষণা করেছে মসজিদুল হারাম কমিটি। গতকাল রোববার মক্কা ও মদিনা পবিত্র মসজিদ বিষয়ক কমিটির প্রেসিডেন্ট শেখ আব্দুর রহমান আল সুদাইস প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব পরিকল্পনা প্রকাশ করেন।

বিশ্বজুড়ে চলা করোনা মহামারি বিবেচনায় এসব পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। ব্রিফিংয়ে বলা হয়, হারামাইন শরিফাইনে তারাবির নামাজ ১০ রাকাত পড়ানো হবে। পাশাপাশি তাহাজ্জুদ হবে তিন রাকাত।

মসজিদুল হারামের আবদুল্লাহ সম্প্রসারণ এলাকার, প্রথম তলা, ছাদ এবং প্রাঙ্গণে ইবাদতের অনুমতি দেওয়া হবে মুসল্লিদের। তবে মাতাফ বন্ধ থাকবে বলেও জানান তিনি। নামাজের জন্য মক্কার গ্র্যান্ড মসজিদসহ এই ৫টি স্থানই নির্ধারণ করে দেওয়া হয়েছে। গ্র্যান্ড মসজিদে প্রবেশের অনুমতি কেবলমাত্র ইটমারনা অ্যাপের মাধ্যমে ইস্যু করা বৈধ পারমিটধারীরাই পাবেন।

এদিকে ওমরাহ পালনকারীরা কাবা স্পর্শ করতে পারবে না। সবাইকে আলাদা আলাদাভাবে ইফতার বিতরণ করা হবে অথবা কেউ কেবল নিজের জন্য পনি ও খেজুর আনতে পারবেন। তবে ইফতার ভাগাভাগি করা যাবে না। ওমরাহ পালনকারীরা পুরো মাস জুড়ে কেবল প্রথম তলাতেই তাওয়াফ করতে পারবেন কিন্তু কাবা শরীফের আশপাশে যেতে পারবেন না।

এ ছাড়া শেষ দশ দিন এতেকাফ বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে ওই ব্রিফিংয়ে। বোতলে ভরে জমজমের পানি সরবরাহ করা হবে, তবে কুলার বন্ধ থাকবে। দিনে ২ লাখ বোতল পানি সরবরাহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পুরো ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১০ হাজারেরও বেশি কর্মী নিযুক্ত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102