ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মসজিদের সিমানা প্রাচীর নির্মাণ কাজে আওয়ামী লীগ নেতার বাধা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি মসজিদ ও এতিমখানা উন্নয়ন ও সম্প্রসারণ কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। সম্প্রতি মসজিদ কর্তৃপক্ষ সিমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করলে তাদের বাধা দেন স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেন্টু খান।

স্থানীয়রা জানান, উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামের পাঁচরাস্তা এলাকায় সুহাইব-রুমী জামে মসজিদ ও এতিমখানাটি গত ৩০ বছর আগে স্থানীয়দের দানে প্রতিষ্ঠা করা হয়। দান করা ২০ শতাংশ জমিতে মসজিদ ও এতিমখানা প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৩০ বছর ধরে এলাকার মুসল্লীরা সেখানে নামাজ আদায় করে আসছেন।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. শামসুল হক জানান, ৩০ বছর আগে স্থানীয়দের দান করা ২০ শতাংশ জমির মধ্যে ২ শতাংশ জমি নিজের স্ত্রীর দাবি করে নির্মাণ কাজে বাধা দেয় আওয়ামী লীগ নেতা সেন্টু খান। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আওয়ামী লীগ নেতা সেন্টু খান বলেন, তিনি মসজিদের জমিদাতা সোবাহান শিকদারের ছেলে দুলাল সিকদারের কাছ থেকে পৌনে ২ শতাংশ জায়গা কিনে নিয়েছেন, যা মসজিদ কমিটির দখলে রয়েছে। ওই জমির দখল বুঝিয়ে দিতে তিনি আদালতে গেছেন। এ কারণে মসজিদের সীমানা প্রাচীর নির্মাণ কাজ সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ওই জমিতে স্থিতিবস্থা বজায় রাখার জন্য আদালতের নির্দেশ রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিমানা প্রচীর নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102