ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মসজিদে চুরি করায় ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার একটি মসজিদে চুরি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এক চোরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর শাহী মসজিদে রবিবার ভোরে মসজিদের তালা ভেঙে মসজিদের সরঞ্জামাদি চুরি করার সময় স্থানীয় জনগণের হাতে ধৃত হন রুবেল শেখ। সে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ছুটারকান্দি গ্রামের আবু শেখের ছেলে। চুরির বিষয়টি টের পেয়ে স্থানীয় জনগণ মসজিদের ভেতরে ঢুকে রুবেলকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ৩৫৬ ধারায় রুবেলকে এক মাসের কারাদণ্ড দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে চুরি করার অপরাধে রুবেলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102