ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মসজিদ থেকে বের হয়ে দেখেন তার অটোরিকশাটি নেই!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৩২ বার পঠিত
৬২ বছর বয়সী কাজব আলী (কাজু)

শেরপুর; অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন ৬২ বছর বয়সী কাজব আলী (কাজু)। সেই অটোরিকশাটি রেখে নামাজে গিয়েছিলেন তিনি। তবে নামাজ শেষে বের হয়ে দেখেন চুরি হয়ে গেছে তার উপার্জনের একমাত্র সম্বল। অটোরিকশা হারিয়ে চোখেমুখে অন্ধকার দেখছেন এই বৃদ্ধ।

রোববার (৯ এপ্রিল) দুপুরে শহরের সরকারি ভিক্টোরিয়া একাডেমির সামনে এ ঘটনা ঘটে। কাজব আলী শেরপুর পৌর শহরের মোবারকপুর মহল্লার মৃত সৈয়দ আলীর ছেলে। অটোরিকশা চুরির পর তার সঙ্গে কথা হয় ঢাকা পোস্টের।

কাজব আলী বলেন, ভিক্টোরিয়া স্কুলের সামনে পৌর মসজিদের পাশে অটোরিকশাটি লক করে রেখে নামাজে যাই। জোহরের নামাজ আদায় করে এসে দেখি গাড়িটি আর নেই। পরে আমি ও অন্যান্য মুসল্লিরা অনেক খোঁজাখুঁজি করলেও আর পাওয়া যায়নি।

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, আমি বয়স্ক মানুষ। তাছাড়া বাত, শ্বাসকষ্ট রয়েছে আমার। অন্য কোনো কাজ এ বয়সে করতে পারি না। চেয়ে খাওয়ার চাইতে অটোরিকশা চালিয়ে দিন চালাতাম। গাড়িটি হারিয়ে খুব কষ্ট হচ্ছে। এখন কীভাবে দিন চালাব আল্লাহ ছাড়া কেউ জানে না।

জানা যায়, কাজব আলী দুই ছেলে ও দুই মেয়েকে বড় করেছেন। মেয়ে দুইজনেরই বিয়ে হয়ে গেছে। বড় ছেলে বিয়ে করে অন্যত্র সংসার পেতেছেন। বর্তমানে স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে কোনোরকমে দিন পার করছেন তিনি।

শেরপুর প্রেসক্লাবের ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার বলেন, কাজু মিয়া খুব শান্তশিষ্ট, ভালো মানুষ। তার অটোরিকশাটি চুরি হয়ে গেছে জেনে খুব খারাপ লাগছে। তবে সবার সহযোগিতা পেলে কাজু মিয়ার কষ্ট দূর হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102